ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • বলাৎকারের চেষ্টাকারী মাদরাসা শিক্ষকের গোপনাঙ্গ কাটল ছাত্র

    বলাৎকারের চেষ্টাকারী মাদরাসা শিক্ষকের গোপনাঙ্গ কাটল ছাত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলাৎকার করতে চাওয়ায় মো. আতাবুর রহমান (২৮) নামে এক মাদরাসা শিক্ষকের গোপনাঙ্গ কেটে দিয়েছে ছাত্র। ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নে বুধবার (১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।

    এ ঘটনায় ওই মাদরাসা ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আহত শিক্ষকের বাবা বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাতে মাদরাসা ছাত্রকে আসামি করে নান্দাইল থানায় মামলা দায়ের করেছেন। মাদরাসা শিক্ষক আতাবুর রহমানের বাড়ি খারুয়া ইউনিয়নে।

    নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই শিক্ষক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মামলার পর ওই মাদরাসা ছাত্রকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

    পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার (১ ডিসেম্বর) রাতে নান্দাইল উপজেলার একটি মাদরাসা মাঠে ওয়াজ মাহফিল চলছিল। মাদরাসা শিক্ষক আতাবুর রহমানের সঙ্গে ওয়াজ মাহফিলে ১৭ বছর বয়সী ওই ছাত্রের দেখা হয়। আতাবুর রহমান ছাত্রটিকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল। পথে আতাবুর রহমান ছাত্রটিকে কাছে এনে শরীরের গোপন অংশে হাত দিতে থাকেন। তখন ওই ছাত্র বাধা দিলে শিক্ষক তাকে জোরপূর্বক বলাৎকারে উদ্যত হন। এ সময় ওই মাদরাসা ছাত্রের পাঞ্জাবির পকেটে থাকা নেইল কাটার বের করে শিক্ষকের গোপনাঙ্গ কেটে দিয়ে ঘটনাস্থল থেকে পালাতে যায়। ওই সময় শিক্ষকের চিৎকারে লোকজন ছাত্রকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ছাত্রকে আটক করে এবং শিক্ষককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ