ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার

    ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে একটি ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের (কনস্টেবল) অন্তঃসত্ত্বা স্ত্রী মনি আক্তারের (২৫) এক লাশ উদ্ধার করা হয়েছে। 

    শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়ি বাজারের ওয়ালটন প্লাজা সংলগ্ন মসজিদ গলি এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

    মনি আক্তার রাজাপুর উপজেলার বামনকাঠি এলাকার খলিলুর রহমানের মেয়ে। তাঁর স্বামী নুর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশের সদস্য ছিলেন। তিনি গত ছয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

    পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রাজাপুর থানা পুলিশ স্থানীয় মসজিদ গলি এলাকায় গিয়ে ঘরের ভেতর থেকে মনি আক্তারের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মনি আক্তার অন্তসত্ত্বা ছিলেন।

    তবে নিহতের পরিবারের অভিযোগ, স্বামী নুর উদ্দিন দীর্ঘদিন ধরে মনি আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালাতেন। মাঝেমধ্যে টাকার জন্যও চাপ দিতেন। এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া বিবাদ হতো।

    নিহতের ভাই ওমর ফারুক জানান,  মনি আক্তারের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে হত্যা করে তাঁর স্বামী পালিয়ে গেছেন।

    তিনি আরও জানান, তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মনি আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

    এ বিষয়ে অভিযুক্ত নুর উদ্দিন মুঠোফোনে বলেন, তাঁর স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারণে দরজা লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে তিনি ভয়ে বাসা থেকে ছেলেকে নিয়ে পালিয়ে যান।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ