ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • দৌড় দিলেন কাজি, বরের পাশে বসে পড়লেন কনের ভাবি!

    দৌড় দিলেন কাজি, বরের পাশে বসে পড়লেন কনের ভাবি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাথায় টুপি আর গায়ে শীতের জামা পরে বিয়ের আসরে উপস্থিত পাত্র রুবেল হোসেন (২২)। বিয়ে পড়াতে কাজি রেহান রেজাও উপস্থিত। ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মেয়ের বিয়ের সব আয়োজন শেষ। হঠাৎ করেই হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। ভোঁ-দৌড় দেওয়া কাজিকে ধরে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আর পাত্র রুবেল হোসেনকে গুনতে হয় দুই হাজার টাকা জরিমানা। গতকাল বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১০টার দিকে দিনাজপুর বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নের ন্যাটশন এলাকায় এ ঘটনা ঘটে।

    দণ্ডপ্রাপ্ত নিকাহ্ রেজিস্ট্রার (কাজি) মো. রেহান রেজা (৪৭) চেংমারী গ্রামের হুমায়ুন রেজার ছেলে। তিনি খানপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার কাজি হিসেবে কাজ করছিলেন। পাত্র রুবেল ইসলাম (২২) নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের সেকেন্দার আলী ছেলে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পরিমল কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেন।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খানপুর ইউনিয়নের ন্যাটশন এলাকায় ষষ্ঠ শ্রেণিপড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছে- এমন খবরে থানা পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে হাজির হন ইউএনও। বিয়ের জন্য নিকাহ্ রেজিস্ট্রার খসড়া লেখাও শেষ পর্যায়ে। এসময় ইউএনও'র উপস্থিত টের পেয়ে কাজি দৌড়ে পালাতে চেষ্টা করেন। আর বরের পাশে কনে সেজে মেয়ের ভাবি বসে পড়েন। বিষয়টি ইউএনওর নজরে আসে।

    জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পরিমল কুমার সরকার বলেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছে এমন খবরের সত্যতা পেয়েছি। বাল্যবিয়ের আয়োজনে পাত্র রুবেল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর নিকাহ্ রেজিস্ট্রার রেহান রেজাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ