ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • সেতুর পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

     সেতুর পাশে পড়ে ছিল যুবকের মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গোলাইডাঙ্গা সেতুর পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা এলাকায় ওই সেতুর পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।


    নিহত সুরুজ মিয়া জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা এলাকার বাসিন্দা।

    সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম মোল্যা জানান, স্থানীয়রা শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সেতুর পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

    তিনি আরও জানান, প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাতের অন্ধকারে ফাঁকা জায়গায় ফেলে চলে গেছে। নিহতের শরীরে ও গলায় রশি পেঁচানো ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ