ঢাকা বুধবার, ১০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত  বরিশালবাসীর চিকিৎসাসেবায় একটি গুরুত্বপূর্ণ আস্থার কেন্দ্র জেনারেল হাসপাতাল: বিসিসি প্রশাসক বরিশালে বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল দম্পতি গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত ৫ হাজার টাকা পুঁজি খাটিয়ে স্বপ্নের পথযাত্রা শুরু, এখন তিনি সফল উদ্যোক্তা
  • অপরাধ দানাবাঁধার আগেই সমূলে নির্মূল করতে হবে:পুলিশ কমিশনার

    অপরাধ দানাবাঁধার আগেই সমূলে নির্মূল করতে হবে:পুলিশ কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল ) সাড়ে ১০ টায় পুলিশ লাইন্স এ সভা অনুষ্ঠিত হয় । পুলিশ কমিশনার  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার সভায় সভাপতিত্ব করেন ।

    সভায় পুলিশ কমিশনার বলেন, পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সুসম্পর্ক গড়ে তুলতে আইজিপি মহোদয়ের সুদূরপ্রসারী সুযোগ্য নেতৃত্ব ও  নির্দেশনায় সারা বাংলাদেশে চলমান বিট পুলিশিং পরীক্ষিতভাবে জনগণের জন্য যেমন সুফল বয়ে এনেছে, তেমনি আমাদের জন্য সহায়ক ভূমিকা রেখেছে। এই বিট পুলিশিংয়ে যেন কোন প্রকার ভাটা না পরে। 

    তাই প্রো-একটিভ পুলিশিং এর অংশ হিসেবে কমিউনিটি পুলিশিং ও বিট পলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দানাবাঁধার আগেই সমূলে নির্মূল করতে হবে।  আমরা ইউনিফর্মধারী প্রশিক্ষিত পুলিশ সদস্য। প্রতিমাসে ভালো কাজের স্বীকৃতি হিসেবে যেমন পুরস্কার দিয়ে উৎসাহিত করে থাকি, তেমনি অনৈতিক, অপেশাদার, গর্হিত কাজে জড়ালে কঠোর বিভাগীয় ভর্ৎসনা রয়েছে। 
    তিনি বলেন, আমাদের জনগণের দোরগোড়ায় পৌঁছানো সক্ষমতা মাথায় রেখে বৈশ্বিক মহামারিতে নিয়মিত কর্তব্যের পাশাপাশি ত্রাণ সহায়তা মাস্ক বিতরণ সহ নানাবিধ মানবিক সাহায্য নিয়ে যেভাবে দাঁড়িয়েছি, বিশেষ করে ২৪ ঘন্টা শ্বাসকষ্ট রোগীর প্রাথমিক স্টেজে অক্সিজেন সেবা সরবরাহ সেন্টার  চালু রেখেছি, ইতোমধ্যে তা জনমনে ব্যপক সারা দিয়েছে। এই ধারা অব্যাহত রেখে একসাথে কাজ করার মাধ্যমে যে-কোন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। 


    তিনি আরো বলেন, প্রযুক্তির ব্যবহারে জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা এই শহরে অপরাধ নিবারণের সহায়ক হিসেবে ভিডিও থেরাপি বা ফটো থেরাপী কল্পে বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজস্ব ব্যবস্তাপনায় গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তা বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এর মাধ্যমে বিশ্লেষণ ও মনিটরিং এর মাধ্যমে  নগরীকে সুরক্ষিত রাখার এক কর্মযজ্ঞ হাতে নিয়েছি। 

    আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমাদের যেসকল প্রস্তুতি রয়েছে সেগুলো আরও ভালোভাবে সচেতনতার সাথে খেয়াল রাখতে হবে।  পুলিশ তাদের পেশাদারিত্ব ও জনসেবার মধ্য দিয়ে মানবিক পুলিশ ইউনিট হিসেবে ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে, পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে  গৃহীত প্রশিক্ষণ কর্মশালায় আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে মাঠপর্যায়ে জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা নিশ্চিত করার মাধ্যমে সেই ধারা অব্যাহত রাখা সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

    এছাড়া সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর দপ্তর প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন  মোঃ এনামুল করীম, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই লজিস্টিকস মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর  মোঃ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ  মোঃ মোকতার হোসেন পিপিএম,  উপ-পুলিশ কমিশনার ট্রাফিক  মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার   ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন  খাঁন মোহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার উত্তর (অতিঃ দায়িত্ব গোয়েন্দা বিভাগ)  মোঃ মনজুর রহমান পিপিএম বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  পিএমটি এন্ড ফোর্স  বিএমপি  ছোয়াইব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  সদরদপ্তর মোঃ রেজাউল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  উত্তর রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন  মোঃ আকরামুল হাসান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  দক্ষিণ মোঃ ফজলুল করীম,  অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  নগর গোয়েন্দা  শেখ মোহাম্মদ সেলিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ