ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দুর্লভ সম্পদ: এমপি জ্যাকব

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দুর্লভ সম্পদ: এমপি জ্যাকব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চরফ্যাশন ও মনপুরার সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দুর্লভ সম্পদ। দেশ ও দেশের মানুষের উন্নয়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। দেশের এমন কোন ক্ষেত্র নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া লাগেনি। মাদ্রাসা শিক্ষারও অভূতপূর্ব উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে পরিচিত করে তুলেছেন।

    বুধবার(১ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিন চরফ্যাসন উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক এবং ভোলা ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এসময় তিনি তার নির্বাচনী এলাকা চরফ্যাসন ও মনপুরা উপজেলার উন্নয়নের চিত্র তুলে ধরেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, জমিয়াতুল মোদারেসিনের জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম ও সঞ্চালনায় ছিলেন অধ্যাপক কামরুজ্জামান প্রমূখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ