ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news

হাফ পাস চালু, যেমন যাচ্ছে প্রথমদিন

 হাফ পাস চালু, যেমন যাচ্ছে প্রথমদিন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আজ থেকে ঢাকা মহানগরীতে তাদের জন্য বাসে হাফ ভাড়া কার্যকর হয়েছে। 

বুধবার সকালে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা এ বিষয়ে নিজেদের সন্তুষ্টির কথা জানান। তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। 

মিরপুর থেকে কমলাপুর রুটে চলাচলকারী আয়াত পরিবহনের একটি বাসের যাত্রী শিক্ষার্থী সজীব বলেন, কলেজের আইডি কার্ড দেখানোর পর আমার ভাড়া অর্ধেক নিয়েছে। আমরা আশা করি এটা চলমান থাকবে।

‘খাজাবাবা’ পরিবহনের একটি বাসের যাত্রী সুমাইয়া বলেন, আমরা শুধু হাফ পাসেই সন্তুষ্ট নয়। আমরা চাই লাইসেন্স যুক্ত গাড়ি এবং ড্রাইভার। সড়ক দুর্ঘটনায় আর কোনো মায়ের বুক খালি হোক এটা আর দেখতে চাই না।

আয়াত পরিবহনের একটি বাসের সহকারী আবুল হাসান বলেন, ফার্মগেট থেকে মিরপুর ১০ পর্যন্ত  ১৫ টাকা সাধারণ ভাড়া, হাফ পাসে ১০ টাকা রাখা হয়। সেখানে অনেক শিক্ষার্থী ৫ টাকা ভাড়া দেয়। ৫ টাকা না নিতে চাইলে খারাপ ব্যবহার করে। শিক্ষার্থীরা কার্ড দেখালে আমি হাফ ভাড়া নেই। কিন্তু কোনো কোনো শিক্ষার্থী কার্ড না দেখিয়ে উল্টো আমাদের সাথে খারাপ ব্যবহার করে।

সুপারভাইজার ইব্রাহীম বলেন, আমাদের যখন কার্ড দেখায় আমরা হাফ পাস কেটে দেই। মাঝে মাঝে কিছু শিক্ষার্থী কার্ড দেখাতে চায় না। তারা বলে আমাদের দেখে কি শিক্ষার্থী মনে হয় না? আমাদের কলেজে গিয়ে কার্ড দেখে নিয়েন।

‘শিকড়’ পরিবহনের একটি বাসের সুপারভাইজার আনোয়ার বলেন, আমরাও চাই সারা দেশেই শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া চালু করা হোক। এটা শিক্ষার্থীদের অধিকার। তবে অনেক শিক্ষার্থী বন্ধের দিনও হাফ পাস নিতে চায়। তখন নিয়মের কথা বললে ঝামেলা শুরু করে দেয়। আমরা চাই সবাই সবার নিয়ম মেনে বাসে চলাচল করুক।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন