ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাচছেন মেম্বার প্রার্থী

    ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাচছেন মেম্বার প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোটে জিতে বাদ্যযন্ত্রের তালে তালে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নাচছেন নারী মেম্বার মর্জিনা বেগম। প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই বাজিমাত করেছেন তিনি।

    গত ২৮ নভেম্বর মর্জিনা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে জয়লাভ করেছেন। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন এ নারী মেম্বার। নির্বাচনে জেতার আনন্দে তিনি বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে ভোটারদের কৃতজ্ঞতা জানাচ্ছেন। এ-সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

    ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নাচছেন মরজিনা বেগম। তার গলায় টাকার মালা। তার সঙ্গে নাচছেন গ্রামবাসীরাও।

    গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জিনোদপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী মেম্বার পদে বিজয়ী হয়েছেন মর্জিনা বেগম।

    মর্জিনা বেগম ৯ নম্বর ওয়ার্ড বলিবাড়ি গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। তার স্বামী দুলাল মিয়া ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে দারোয়ান পদে চাকরি করতেন। সম্প্রতি সেই চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজে নিয়োজিত হয়েছেন দুলাল মিয়া। মর্জিনা বেগম দুলাল মিয়ার দ্বিতীয় স্ত্রী। দুলাল মিয়ার প্রথম স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। গত প্রায় ১৫ বছর আগে মর্জিনা বেগমকে বিয়ে করেন দুলাল মিয়া। মর্জিনার দুই ছেলেসন্তান রয়েছে।

    জানা যায়, এবার ইউপি নির্বাচনে বলিবাড়ি গ্রাম থেকে একক প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয় মর্জিনা বেগমকে। অন্য গ্রাম থেকে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরও সাতজন। তবে তাদের হারিয়ে জয়ের দেখা পেয়েছেন মর্জিনা। এ জন্য গ্রামের প্রতিটি বাড়িতে যাচ্ছেন কৃতজ্ঞতা জানাতে। এ সময় তার সঙ্গে থাকছে বাদ্যযন্ত্র। সেই বাদ্যযন্ত্রের তালে তালে নাচছেন মর্জিনা। তাকে উপহার হিসেবে গ্রামের মুরব্বিরা টাকা দিচ্ছেন। সেই টাকার মালাও মর্জিনা গলায় ঝুলিয়েছেন।

    বক্তব্য জানতে নবনির্বাচিত নারী মেম্বার মর্জিনা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

    তবে তার স্বামী দুলাল মিয়া বলেন, আমার স্ত্রীর প্রতি গ্রামের মানুষের অনেক সমর্থন ছিল। মর্জিনা মেম্বার হওয়ায় আমিও খুশি। আমি চাই সে মানুষের কল্যাণে কাজ করবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ