ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে ববি উপাচার্যের শোক প্রকাশ

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে ববি উপাচার্যের শোক প্রকাশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল গবেষক জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। 

এক শোকবার্তায় উপাচার্য মহোদয় বলেন, রফিকুল ইসলামের মৃত্যুতে দেশ একজন বরেণ্য শিক্ষাবিদ, নজরুল গবেষক ও গুনী ব্যক্তিকে হারালো যাঁর শূন্যতা অপূরণীয়। 

উপাচার্য মহোদয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের  প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন