গৌরনদীতে তিনদিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্যদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত তিন দিনব্যাপী অবহিত কোর্সের উদ্বোধন করা হয়েছে।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)র যুগ্ম পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম। কোর্সে খাঞ্জাপুর, বাটাজোর ও সরিকল ইউনিয়নের ৩৬ জন সদস্য অংশগ্রহণ করেন।
এসএম