ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • বরিশালে ২৪ ঘন্টায় ৮৫ জনের করোনা শনাক্ত :মৃত্যু ৩

    বরিশালে ২৪ ঘন্টায় ৮৫ জনের করোনা শনাক্ত :মৃত্যু ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে উপসর্গ নিয়ে দুজন ও করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

    এনিয়ে বিভাগে ভাইরাসটিতে মৃতর সংখ্যা দাঁড়ালো ২৫৪ জনে এবং মোট শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩০৬ জন।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩০ জন শনাক্ত হয়েছে বরিশাল জেলায়। এই নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৯৫ জন।

    এরপর পটুয়াখালীতে নতুন করে ৬ জনসহ মোট ২ হাজার ৯২ জন। ভোলায় নতুন ১৮ জনসহ মোট শনাক্ত ১ হাজার ৭১০ জন।

    পিরোজপুরে নতুন করে চারজনসহ মোট আক্রান্ত ১ হাজার ৫৬৫ জন। বরগুনায় নতুন শনাক্ত ৩ জন নিয়ে মোট ১ হাজার ২১০ জন। ঝালকাঠিতে নতুন শনাক্ত ২৪ জনসহ মোট শনাক্ত দাঁড়িয়েছে ১ হাজার ২৩৪ জন।

    এদিকে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের তথ্য সংরক্ষক জে. খান স্বপন বলেন, গত ২৪ ঘণ্টায় এই ওয়ার্ডের আইসোলেশনে মোট ৮ জন রোগী ভর্তি হয়েছেন।

    এর মধ্যে ২ জনকে করোনা ওয়ার্ডে নেওয়া হয়েছে। ২ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। একজন করোনা ভাইরাস পজিটিভ রোগী মৃত্যুবরণ করেছেন।

    করোনা ইউনিটে মোট ১২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ৫৪ জনের করোনা পজিটিভ এবং ৭২ জন করোনা টেস্টের রিপোর্টের অপেক্ষায় আছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ