ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

    পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চুয়াডাঙ্গায় নিজের পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাজিম উদ্দিন বিশ্বাস (৬৯) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গতকাল সোমবার (২৯ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

    তিনি জানিয়েছেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিকপাড়ায় এক গৃহবধূ সকালে রান্নাঘরে গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় তার শ্বশুর নাজিম উদ্দিন পেছন থেকে জড়িয়ে ধরে তার শ্লীলতাহানি করেন। পরে ধর্ষণের চেষ্টাও করেন। এ সময় ওই নারীর চিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করে আশপাশের লোকজন। নাজিম উদ্দিনকে আটক করে পুলিশকে খবর দেন তারা।

    তিনি আরও জানিয়েছেন, তার শ্বশুর এর আগেও বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল কথাবার্তাসহ কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি শাশুড়ি ও স্বামীকে জানালেও তারা চুপ ছিলেন। ওই ঘটনায় বিকেলে পুত্রবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সন্ধ্যায় গ্রেপ্তার নাজিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ