ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ওমিক্রন: আফ্রিকা ফেরত ৭ প্রবাসীর বাড়িতে লাল পতাকা

    ওমিক্রন: আফ্রিকা ফেরত ৭ প্রবাসীর বাড়িতে লাল পতাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ায় মহামারি করোনার ভয়ঙ্কর ধরন (ভ্যারিয়েন্ট) ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাত প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙানো ও তাদের হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে নতুন করে অনেকের মনে আশঙ্কা দেখা দিয়েছে।

    সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।

    বৈঠকে আখাউড়া স্থলবন্দরে কড়াকড়িভাবে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথা বলা হয়েছে।

    জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে সাতজন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া ফিরেছেন। তাদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় একজন, কসবা উপজেলায় তিনজন, নবীনগর উপজেলায় একজন ও সদর উপজেলার দুজন রয়েছেন।

    সভায় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, আমাদের সভায় করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনা হয়।  প্রবাসফেরত সবাইকে কোয়ারেন্টিন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা ফেরত সাত প্রবাসীর হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। তারা ওই সাত প্রবাসীর বাড়িতে লাল পতাকা দিয়ে চিহ্নিত ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বলা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ