ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • জমি লিখে না দেওয়ায় বাবার কবজি কেটে দেওয়া ছেলে গ্রেফতার

    জমি লিখে না দেওয়ায় বাবার কবজি কেটে দেওয়া ছেলে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাগুরার উথলি গ্রামে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা চেষ্টাকারী হানিফ মিয়াকে (৪২) যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ সোমবার র‌্যাব ঝিনাইদহের ক্যাম্পে হানিফ মিয়াকে মাগুরার সাংবাকিদের সামনে হাজির করে এ বিষয়ে জানান ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শহীদুল আহসান।
     
    মেজর মোহাম্মদ শহীদুল আহসান জানান, পৈতৃক জমি লিখে না দেয়ায় গত ২৩ নভেম্বর মাগুরা সদরের হাজিপুরের উথলি গ্রামে সাইদুল হক শহীদুলকে (৭০) ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে তার ছোট ছেলে হানিফ মিয়া। ছেলের ধারালো অস্ত্রের আঘাতে সাইদুল হকের বাম হাতের কবজি কেটে চারটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। যা পরে আর জোড়া লাগানো যায় নি।
     
    এছাড়া হানিফের ধারালো অস্ত্রে সাইদুল হকের মাথা থেকে ঘাড় পর্যন্ত বড় ধরনের জখম তৈরি হয়। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার পর থেকে হানিফ পলাতক ছিল। এক পর্যায়ে যশোরের ঝিকরগাছার বালিয়া গ্রামের জনৈক রুবেল হোসেনের বাড়ি থেকে আজ ভোরে হানিফকে গ্রেপ্তার করে র‌্যাব। সংবাদ সম্মেলন শেষে তাকে মাগুরা সদর থানায় সোপর্দ করা হয়।
     
    মেজর মোহাম্মদ শহীদুল আহসান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবাকে কুপিয়ে জখম করার কথা স্বীকার করেছে হানিফ। সে বেশ উগ্র মেজাজের। পাশাপাশি তার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ