ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে আমেরিকা প্রবাসী নারীর পরিচয়ে টিকা নিয়ে ধরা দুই বোন

    বরিশালে আমেরিকা প্রবাসী নারীর পরিচয়ে টিকা নিয়ে ধরা দুই বোন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে প্রয়াত মা ও আমেরিকা প্রবাসী নারীর পরিচয়ে করোনার টিকা নিয়ে ধরা পড়েছেন দুই বোন। পরে মুচলেকায় ছাড়া পেয়েছেন তারা।

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

    মিথ্যা পরিচয়ে টিকা নেওয়া ১৮ ও ২৫ বছর বয়সী এই দুই বোন বরিশাল নগরীর বাসিন্দা।

    বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুর বলেন, এই দুই তরুণীর মা কয়েক বছর আগে ৪১ বছর বয়সে মারা যান গেছেন। তাদের একজনের ঘনিষ্ঠ এক বান্ধবীর বড়ো বোন (৫৫) দীর্ঘ দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মা ও বান্ধবীর বোনের জাতীয় পরিচয়পত্র দিয়ে টিকার জন্য অনলাইনে নিবন্ধন করেন ওই দুইজন।

    তিনি বলেন, রেজিস্ট্রেশনকৃত দুই নারীর বয়সের সঙ্গে টিকা গ্রহীতাদের বয়সের বেশ অমিল থাকায় স্বাস্থ্যকর্মীদের সন্দেহ হলে দুই বোনকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

    বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম জানান, তাদের অপরাধের মাত্রা কঠিন না হওয়ায় মানবিক দিক বিবেচনা করা হয়েছে। ওই দুইজনকে মুচলেকার মাধ্যমে তাদের বাবার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ