ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ভোট কেন্দ্রে 'পুলিশ কর্মকর্তাকে টাকা নিতে জোরাজুরি' মেয়রের

    ভোট কেন্দ্রে 'পুলিশ কর্মকর্তাকে টাকা নিতে জোরাজুরি' মেয়রের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোট কেন্দ্রে প্রকাশ্যে পুলিশের এসআইকে টাকা নিতে জোরাজুরি করেছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

    রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভাদুর ইউনিয়নের উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা দেখা যায়। এ সময় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আলহাজ উদ্দিনকে প্রকাশ্যে তিনি টাকা দিতে চেয়েছেন। এতে পুলিশ কর্মকর্তা আলহাজ উদ্দিন টাকা নিতে না চাইলে মেয়র নিতে জোরাজুরি করেন। তবে শেষ পর্যন্ত পুলিশ কর্মকর্তা টাকা নেননি।

    এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী হেঁসে বিষয়টি এড়িয়ে চলে যান। পরে মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

    পুলিশের এসআই আলহাজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছি। নিজের টাকায় কেনা খাবার খেয়েছি। কারও কাছ থেকে এক টাকাও নিইনি, নেবও না।

    এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ঘটনাটি আমার জানা নেই। জনপ্রতিনিধি ভোট কেন্দ্রে ঘুরতে পারেন না। এটা আচরণবিধির লঙ্ঘন। ওই ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। তারা ব্যবস্থা নেবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ