ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে জড়ো, অস্ত্রসহ ৩১ যুবক আটক

    ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে জড়ো, অস্ত্রসহ ৩১ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে জড়ো হওয়া ৩১ যুবককে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি এলজিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র, ককটেল, পাঁচটি হেলমেট উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

    শনিবার গভীর রাতে উপজেলার ভাদুর ইউনিয়নের মধ্য ভাদুর যুগী বাড়ির একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
    রোববার সকাল ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. এএইচএম কামরুজ্জামান। তিনি বলেন, ভোটকেন্দ্রে সহিংসতার উদ্দেশে আটকরা এক বাড়িতে জড়ো হয়। র্যাব-পুলিশ যৌথ অভিযানে তাদের আটক করে।

    থানা পুলিশ জানায়, আটকরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা মধ্য ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্রে সহিংসতার উদ্দেশে যুগী বাড়িতে জড়ো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে র্যাব-১১ ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

    রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আটকরা থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে র্যা ব মামলা করবে। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

    প্রসঙ্গত লক্ষ্মীপুর পৌরসভা ও রায়পুর, রামগঞ্জ উপজেলার ২০ ইউনিয়নে ভোটগ্রহণ চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ