ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট

    লালমোহনে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমোহন প্রেসক্লাবের আয়োজনে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু মিডিয়া কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট’। আগামী ৪ ডিসেম্বর লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এ খেলা শুরু হতে যাচ্ছে। খেলাটির শুভ উদ্বোধন করবেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।এ টুর্নামেন্টে ভোলা প্রেসক্লাব, দৌলতখান প্রেসক্লাব, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব, তজুমদ্দিন প্রেসক্লাব ও লালমোহন প্রেসক্লাব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।

    এ উপলক্ষে শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর লালমোহন প্রেসক্লাবে লটারির মাধ্যমে গ্রুপ নির্ধারণ করা হয়। ৪ ডিসেম্বর প্রথম ম্যাচে A গ্রুপের লালমোহন প্রেসক্লাবের সাথে মুখোমুখি হবে দৌলতখান প্রেসক্লাব। দ্বিতীয় ম্যাচে B গ্রুপের তজুমদ্দিন প্রেসক্লাবের সাথে মুখোমুখি হবে বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব।দুই গ্রুপের মধ্যে বিজয়ী পয়েন্টে ১ম স্থান অর্জনকারী দল ফাইনাল ম্যাচে যাবে।পয়েন্টে বিজয়ী ২য় স্থান অর্জনকারী দল মুখোমুখি হবে ৫ ডিসেম্বর বাকী দল ভোলা প্রেসক্লাবের সাথে। এদের মধ্যে বিজয়ী দল ৬ ডিসেম্বর ফাইনাল ম্যাচে খেলবে।

    খেলাটিকে সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনা করার জন্য লালমোহন প্রেসক্লাবের সদস্যদের নিয়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়। খেলা পরিচালনার মূল কমিটিতে রয়েছে প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি এসবি মিলন, সাধারণ সম্পাদক জসিম জনি, যুগ্মসম্পাদক আনোয়ার রাব্বি।   

    খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনি বলেন, আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ । আগমী ৪ ডিসেম্বর লালমোহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে উদ্বোধনী খেলা শুরু হবে এবং ৬ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট উদ্বোধন ও ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণ করবেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ