ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় গ্রেফতার ১

     ভোলায় যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত যুবলীগ নেতা খোরশেদ আলম টিটুর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে এলাকাবাসী সদর থানা ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। গতকাল শুক্রবার (২৬ নভেম্বর) রাতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নুর নেতৃত্বে এই ঘেরাও ও বিক্ষোভ মিছিল বের হয়। 

    এসময় তারা হামলার সাথে জড়িত পরাজিত স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন চকেট ও তার সহযোগীদের গ্রেফতারের দাবি জানান। এদিন রাতেই জামাল উদ্দিন চকেটসহ ১৬ জনকে আসামি করে ভোলা থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা থানার ওসি এনায়েত হোসেন। এদের মধ্যে আবুল বাশার নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছ। এছাড়া একটি স্পিড বোট জব্দ করা হয়েছে।  

    উল্লেখ্য, ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা নিবার্চন পরবর্তীতে এই প্রথম তাদের কর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়। মদনপুর থেকে গতকাল শুক্রবার দুপুরের খাবার খেয়ে তারা ফেরার পথে ট্রলারে করে ভোলা সদর উপজেলায় ফিরে আসার সময় মাঝ নদীতে তাদের ওপর গুলি চালায় পরাজিত প্রার্থীর সন্ত্রাসীরা। এসময় ট্রলারের থাকা খোরশেদ আলম টিটু গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ট্রলারে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান এ কে এম নাছির উদ্দিন নান্নু, ইউপি সদস্য মো. হেলাল, আবদুল খালেক, মো. ইউসুফসহ অন্যান্য নেতাকর্মীরা ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ