ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • কাউন্সিলর হত্যাকারীদের ধরতে বিমান ও স্থলবন্দরগুলোতে সতর্কবার্তা

    কাউন্সিলর হত্যাকারীদের ধরতে বিমান ও স্থলবন্দরগুলোতে সতর্কবার্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে হত্যা মামলার আসামিরা যাতে দেশ ছাড়তে না পারেন, সেজন্য বিমান ও স্থলবন্দরগুলোতে চিঠি পাঠিয়েছে প্রশাসন। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য সংস্থা তদন্ত অব্যাহত রেখেছে বলে জানিয়েছে পুলিশ।

    মামলার প্রধান আসামি শাহ আলম পাঁচদিনেও গ্রেপ্তার হননি। কোতোয়ালি মডেল থানার ওসি আনওয়ারুল আজিম বলেন, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ আরও অন্তত আটটি মামলা রয়েছে। অনুসন্ধানকালে স্থানীয়রা ধারণা করেছেন, শাহ আলম তার কয়েক অনুসারীকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন।

    পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, এ মামলার আসামিদের ধরতে পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার একাধিক টিম মাঠে অভিযানে রয়েছে। এরমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য ইমিগ্রেশনে চিঠি দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গেল ২২ নভেম্বর বিকেলে সন্ত্রাসীরা কাউন্সিলর সৈয়দ মো. সোহেলের পাথুরিয়াপাড়া নিজ কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি গুলি করে। এ ঘটনায় কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ