ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

    ভোলায় যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় মেঘনা নদীতে টিটু (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে ভোলা সদর উপজেলা এবং দৌলতখান উপজেলার মধ্যবর্তী মেঘনা নদীতে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

    বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন। নিহত টিটু ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ওই ইউনিয়নের নাসিমাঝি এলাকার মুক্তিযোদ্ধা তছির আহমেদের ছেলে।

    জানা যায়, দৌলতখানের মদনপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নু কর্মী-সমর্থকদের নিয়ে মদনপুর থেকে ট্রলারযোগে ভোলা সদর উপজেলার ধনিয়া নাসিরমাঝি ঘাটে আসছিলেন। তবে আসার পথে মেঘনা নদীতে দুর্বৃত্তরা ট্রলারে হামলা করে। এসময় যুবলীগ নেতা টিটু গুলিবিদ্ধ হয়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটতে পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ