ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • শিশু মাহদীর বয়স ১০৩ বছর!

    শিশু মাহদীর বয়স ১০৩ বছর!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাত্র তিন বছর আগে জন্ম হয় শিশু মাহদী হাসানের। কিন্তু সরকারি হিসেবে তার বয়স ১০৩ বছর! জানা গেছে, ২০১৮ সালের ৫ মার্চ জন্ম হয় শিশু মাহদী হাসানের। তার জন্মের বছরখানেক পরে তার পিতা ফরিদ মিয়া জন্ম সনদ সংগ্রহ করেন। এসময় মাহদী হাসানের জন্ম তারিখ দেয়া হয় ৫ মার্চ ১৯১৮ সাল। ফরিদ মিয়ার লেখাপড়া না থাকায় সেই সময় তার ছেলের বয়স ১০৩ বছর বুঝতে পারেননি। এমনটিই দেখা গেছে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাহদী হাসানের জন্ম সনদে।

    ফরিদ মিয়া জানান, তিনি পেশায় একজন দিনমজুর। অন্যের কাজ করে সংসার চালান। জন্ম থেকেই তার ছেলে মাহদী হাসান হৃদরোগে আক্রান্ত। স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারেন হৃদরোগের চিকিৎসার জন্য সরকার সমাজসেবা অফিসের মাধ্যমে সাহায্য করছে। এমন খবর পেয়ে মাহদী হাসানের পিতা ফরিদ মিয়া প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ছাতক সমাজসেবা অফিসে জমা দিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার ছেলের বয়স ১০৩ বছর। পরে তিনি কালারুকা ইউনিয়নে গেলে তাকে কোনো ধরনের সহযোগিতাও করা হয়নি। বর্তমানে ফরিদ মিয়া ছেলের চিকিৎসা এবং জন্ম সনদ সংশোধনের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

    এ ব্যাপারে কালারুকা ইউনিয়নের সচিব পিংকু দাস জানান, আমি এখানে যোগদান করেছি বেশি দিন হয়নি। এ ধরনের কাজ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আয়েশা আক্তার করে থাকেন।

    কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম জানান, আমি এসব কিছু জানি না। জন্মসনদের কাজ সচিব করে থাকেন। তিনি বিষয়টি জানবেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ