ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত

    বাসচাপায় ৩ শিক্ষার্থী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের কচুয়া উপজেলায় বাসচাপায় অটোরিকশাযাত্রী তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এসময় অটোরিকশাচালকসহ দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা দিকে কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- উর্মি মজুমদার উমা (২৪) ‍উপজেলার দোয়াটি এলাকার মৃত রাজকুমারের মেয়ে, মাহাবুব আলম (২২) কোয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও সাদ্দাম হোসেন নিশ্চিন্তপুরের মোনাত মিয়ার ছেলে। তারা কুমিল্লার সরকারি ভিক্টরিয়া কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী ছিলেন।

    কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশাটি কচুয়া থেকে হাজীগঞ্জ যাচ্ছিল। কচুয়া-হাজীগঞ্জ সড়কের কড়ইয়া বিশ্বরোড এলাকায় লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী একটি বাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচরে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়। এসময় আহত হন অটোরিকশাচালকসহ দুজন।

    আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ