ঢাকা সোমবার, ০৪ মে ২০২৬

Motobad news

পটিয়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

পটিয়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

 

চট্টগ্রামের পটিয়া থানার শান্তিরহাট বাজার থেকে কিশোর গ্যাংয়ের ২ সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‍্যাব।

বুধবার (২৪ নভেম্বর) তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল।

আটক মো. ইউসুফ পাশা (২৬) চট্টগ্রামের পটিয়া থানার কুসুম পাড়া এলাকার মো. রুস্তম আলীর ছেলে ও মো. নুরুল আফছার জুনায়েদ (২৪) পটিয়ার বিনানীহারা এলাকার মো. নুরুল বশারের ছেলে।

র‍্যাব-৭ কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শান্তিরহাট বাজারে কিশোর গ্যাংয়ের সদস্যরা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়েছে। তাদের দেহ তল্লাশি করে একটি চাকু জব্দ করা হয়েছে।

তিনি বলেন, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন