ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • মঠবাড়িয়ায় যুবলীগ নেতা শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা

     মঠবাড়িয়ায় যুবলীগ নেতা শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা
    মঠবাড়িয়ায় যুবলীগ নেতা শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ এর খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছা সেবক লীগ।

    মঙ্গলবার রাতে উপজেলা আ‘লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছা সেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, স্বেচ্ছা সেবক লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, সহ-সভাপতি শফিক ফরাজী, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম রাজু, মশিউর রহমান মতুৃজা প্রমুখ।

    বক্তারা বলেন, শুভ হত্যার প্রধান আসামি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রাার্থী গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মাতুব্বরকে যারা পৃষ্ঠপোষকতা করছে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সৈনিক হতে পারে না। শুভর হত্যার সাথে জড়িত ও হত্যা পরিকল্পনা কারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ