ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • নোয়াখালীতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতার ২

    নোয়াখালীতে ইউপি সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতার  ২
    নিহত ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    গ্রেফতারকৃতরা হলো উপজেলার চরইশ্বর ইউনিয়নের মো. মিরাজ উদ্দিনের ছেলে মিলন মিয়া (৩৮) ও চরকিং ইউনিয়নের গামছাখালী গ্রামের হাবিবুল্লাহ মিয়ার ছেলে আজমির হোসেন (৩২)।

    মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি এ তথ্য নিশ্চিত করেন। এর আগে একই দিন দুপুরে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মিলন বিকেলে হাতিয়ার আমলি আদালতের বিচারক নিজাম উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
     
    উল্লেখ্য, গত ৯ জুন দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা রবীন্দ্র চন্দ্র দাসকে (৪২) গুলি করে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। নিহত রবিন্দ্র চন্দ্র দাস চরঈশ্বর ৩ নম্বর ওয়ার্ডের স্বতিষ চন্দ্র দাসের ছেলে। তিনি ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। দলীয় কোন্দল ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের। পরে এ ঘটনায় নিহতের ছেলে রিকেল চন্দ্র দাস বাদী হয়ে ৬৪ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করেন।  এ মামলায় আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত ১২ আসামিকে গ্রেফতার দেখিয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ