ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • কুমিল্লায় কাউন্সিলর হত্যা: ৪ নাম্বার আসামি গ্রেফতার

    কুমিল্লায় কাউন্সিলর হত্যা: ৪ নাম্বার আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লায় চাঞ্চল্যকর কাউন্সিলর হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সুমন। তিনি এজাহারভুক্ত ৪ নাম্বার আসামি। বুধবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কলেজ কুচাইতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    এর আগে মঙ্গলবার রাতে কাউন্সিলর হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে নিহতের ভাই রুমন কোতয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা আরও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এসব সন্ত্রাসীরা বহু মামলার আসামি।

    এর আগে গত সোমবার বিকাল সাড়ে ৪টায় এই হত্যাকাণ্ড ঘটে। এসময় গুলিতে তার সহযোগী হরিপদ সাহাও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও ৫জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার জানাজা শেষে তার মরদেহ পাথুরিয়াপাড়া কবরস্থানে দাফন করা হয়।

    সৈয়দ মো. সোহেল (৫২) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়রও ছিলেন। তার বাড়ি নগরীর সাহাপাড়া এলাকায়। ২০১২ ও ২০১৭ সালে তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি প্যানেল মেয়র ছিলেন। তিনি সুজানগর এলাকার সৈয়দ মো. শাহজাহান মিয়ার ছেলে। ছয় ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে আছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ