ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • বাবা নৌকা প্রতীক না পাওয়ায় আ.লীগের অফিস ভাঙচুর

    বাবা নৌকা প্রতীক না পাওয়ায় আ.লীগের অফিস ভাঙচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা ও অগ্নি সংযোগ করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে।
    দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা বাইজিদ সরকার এ হামলা চালায়।

    জানা যায়, ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুলালপুর ইউনিয়ন থেকে নৌকার প্রত্যাশী ছিল মনিরুল ইসলাম। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ঘোষিত প্রার্থীতে নৌকা প্রতীকে অন্যজনের নাম থাকায় ক্ষিপ্ত হয়ে ওঠে মনিরুল ইসলামের ছেলে বাইজিদ। পরে বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় দুলালপুর পশ্চিম বাজার ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছে ভাঙচুর চালায় বাইজিদ। এ সময় হামলাকারী বাইজিদ সরকার নিজেই হামলার ঘটনা ফেসবুক লাইভে প্রচার করে।

    এ দিকে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের তৈরি হয়েছে। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ বিষয়ে জেলা আওয়ামী লীগ নেতা রুপম মজুমদার বলেন, কেউ যদি আওয়ামী লীগ অফিস ও মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। তাহলে তাদের বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ