ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • তিন শিক্ষকের করোনা পজিটিভ, স্কুল বন্ধ ঘোষণা

    তিন শিক্ষকের করোনা পজিটিভ, স্কুল বন্ধ ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট সংলগ্ন রাজনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) থেকে আপাতত ৭ দিন বন্ধ ঘোষণা করা হয়।

    আক্রান্ত শিক্ষকরা হলেন, সহকারী শিক্ষক শামীমা আক্তার, সহকারী শিক্ষক ইফফাত আরা ও সহকারী শিক্ষক মহব্বত আলী। রাজনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৪ নভেম্বর স্কুলের শিক্ষিকা শামীমা আক্তারের করোনা পরীক্ষা করলে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।

    তিনি আরও বলেন, গত ১৬ তারিখে অন্য ৭ জন শিক্ষক করোনা টেস্ট করলে তাদের মধ্যে আরও দুজনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে স্কুলে আসা বন্ধ করে দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্কুল বন্ধ করা হয়েছে।

    এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর আলী জানান, বিষয়টি শোনার পরপরই তারা আপাতত স্কুল বন্ধ ঘোষণা করেছেন। জেলা সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী বলেন, রাজনারায়নপুর স্কুলের ৩ শিক্ষক করোনা পজিটিভ হয়েছেন। বিষয়টি শুনেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ