ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কারখানায় আগুনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান

    কারখানায় আগুনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় হাসেম ফুড লিমিটেডে অগ্নিদুর্ঘটনায় নিহত ভোলার চার শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

    সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বরাদ্দকৃত প্রত্যেক পরিবারকে দুই লাখ করে মোট আট লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

    জেলা প্রশাসন এবং বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. ইউসুফ আলী।

    এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাজিব আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরিফউদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. দোস্ত মাহমুদ, প্রেসক্লাব সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান প্রমুখ।

    উল্লেখ্য, গত ৮ জুলাই নারায়ণগঞ্জের হাসেম ফুড লিমিটেডে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় মোট ৫২ শ্রমিক প্রাণ হারান। তাদের মধ্যে ভোলার চরফ্যাশনের চার শ্রমিক রয়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ