ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • করোনাকালে বিয়ে, ১৪ দিনের সন্তান রেখে পরীক্ষায় বসলো কিশোরী

    করোনাকালে বিয়ে, ১৪ দিনের সন্তান রেখে পরীক্ষায় বসলো কিশোরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৪ দিনের সন্তানকে মায়ের কাছে রেখে এসএসসি পরীক্ষা বসে লাইজু বেগম নামের এক শিক্ষার্থী। একই কেন্দ্রে আট মাসের সন্তানকে রেখে পরীক্ষা দেয় সুমি আক্তার নামের আরেক দাখিল পরীক্ষার্থী।

    রোববার (২১ নভেম্বর) ভোলার লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয় তারা।

    লাইজু বেগম ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও সুমি আক্তার একই উপজেলার বালুরচর হাট ইসলামিয়া দাখিল মাদরাসার ছাত্রী।

    শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, সকালে ১৪ দিনের সন্তানকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসে লাইজু বেগম। পরীক্ষা শুরু হলে মায়ের কাছে শিশুটি রেখে পরীক্ষায় বসে সে। একইভাবে আট মাসের শিশুকে নিয়ে কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকেন সুমি আক্তারের মা।

    তবে ওই দুই পরীক্ষার্থীদের মা জানান, করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মেয়েদের বিয়ে দিয়ে দেন।

    লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, করোনায় দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কিছু শিক্ষার্থীর বিয়ে হয়ে যায়। দুই শিক্ষার্থী মায়ের কাছে সন্তান রেখে পরীক্ষা দিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ