ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত

 রাজধানীতে ট্রেনে কাটা পড়ে কিশোর নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

 

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে খালিদ মাহমুদ (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।  

নিহত খালিদ নীলফামারী সদর উপজেলা নয়ারহাট গ্রামের এনামুল হকের ছেলে।

রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারওয়ান বাজার মাছের আড়তের পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

খালিদকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. বাবু জানান, সন্ধ্যার দিকে মাছের আড়তের পাশে রেললাইনে আহত অবস্থায় পরেছিল খালিদ। সেখান থেকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।  
 
খালিদের চাচাতো ভাই মিজানুর রহমান জানান, খালিদ তেজগাঁও এফডিসি গেটের পাশে মুরগির আড়তে কাজ করত। থাকত তেজগাঁও রেলস্টেশন এলাকার একটি বাসায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, খালিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন