ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ বরকত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত যুদ্ধজাহাজ বরকত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 


সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে জনসাধারণের পরিদর্শনের জন্য রোববার (২১ নভেম্বর) উম্মুক্ত রাখা হয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বরকত’।

রোববার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর মেরিন ওয়ার্কশপ ঘাটে থাকা জাহাজটি ঘুরে দেখেন দর্শনার্থীরা।

বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় ঘুরে দেখেন জাহাজটি। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। নৌবাহিনীর এই জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়ে বেশ আনন্দিত বলে জানিয়েছেন তারা।

শুধু অপরেশনাল কর্মকাণ্ড নয়, মানবতার সেবায় ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উপকূল এলাকায় ও কোভিড-১৯ মহামারিতে ত্রাণ বিতরণে সহায়তার কাজে ব্যবহার হয় বরকত।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন