ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

গৌরনদীতে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান

গৌরনদীতে ২৪ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

 

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী পুরোনো মৈস্তারকান্দি সর্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির ও রাধিকা জীবন গোস্বামী সেবাশ্রমে ২৪ প্রহর ব্যাপী অখন্ড মহানাম যজ্ঞানুষ্ঠান ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে রোববার ভোরে সমাপ্ত হয়েছে।
 
মন্দির ও সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি নিত্যনন্দ মন্ডল জানান, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় প্রতিবছরের ন্যায় এবছরও তিন দিনব্যাপী ২৪ প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

সাধারন সম্পাদক ডাক্তার মনোতোষ সরকার জানান, যজ্ঞানুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত দল অমৃত নামসুধা পরিদর্শন করে। অনুষ্ঠানে দেশের  বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে।

 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন