ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে লকডাউনে দোকান চুরি

    বরিশালে লকডাউনে দোকান চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লকডাউনে বন্ধ একটি দোকানে চুরি হয়েছে। গত শনিবার রাতের যেকোনো এক সময়ে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোডের পাশে খান সড়কের সম্মুখে ‘বরিশাল মটরস’ নামে ওই দোকানের শাটার ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটে।

    চোর ওই দোকান থেকে প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নেয় বলে আজ রবিবার কোতোয়ালী থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন দোকান মালিক তরিকুর রহমান। 

    অভিযোগে তিনি উল্লেখ করেন, সরকার ঘোষিত টানা লকডাউনের মধ্যে তার দোকান বন্ধ রয়েছে। এর মধ্যেও প্রতিদিন দোকানের দিকে নজরদারী করছিলেন তিনি। শনিবার রাতের যেকোনো সময় অজ্ঞাতনামা চোর চক্র তার দোকানের শাটার ভেঙ্গে ৬৪ পিস টায়ার, ১ কার্টন মবিল, ৪ কার্টন জেল এবং নগদ প্রায় সাড়ে ৪ হাজার টাকা চুরি করে নেয়। যার মোট মূল্য দাড়ায় ১ লাখ ৮৬ হাজার ৩০০ টাকা।

    আজ রবিবার সকালে দোকান খুলে তদারকি করার সময় চুরির বিষয়টি তার নজরে আসে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানিয়েছেন দোকান মালিক তরিকুর রহমান। অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ