ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে ৪ তলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

    লালমোহনে ৪ তলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ৪ তলা নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মো. ফরিদ উদ্দিন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুরে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের নির্মাণাধীন ৫ তলা ভবনের ৪ তলায় কাজ করতে গিয়ে নিচে পড়ে যান তিনি। তবে কাজের ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান বুশরা কনস্ট্রাকশন। দুর্ঘটনায় নিহত ফরিদ উদ্দিন পৌরসভা ১১ নং ওয়ার্ডের ভাঙাপোল এলাকার আবুল কালামের ছেলে। ফরিদ এক ছেলে ও এক মেয়ের বাবা।

    বুশরা কনস্ট্রাকশনের সাইড কন্ট্রাকটর ফখরুল দাবী করেছেন, কাজ করতে গিয়েই অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে মারা যান শ্রমিক ফরিদ উদ্দিন। শ্রমিকদের নিরাপত্তায় কি ব্যবস্থা নেয়া হয়েছে, এমন প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি ফখরুল।

    দুর্ঘটনায় শ্রমিক নিহতের ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ