ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে ছিন্নমূল মানুষদের খাবার খাওয়ালেন জেলা প্রশাসক

    বরিশালে ছিন্নমূল মানুষদের খাবার খাওয়ালেন জেলা প্রশাসক
    বরিশালে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারিতে বিপর্যস্ত ছিন্নমূল মানুষের মাঝে নিজ অর্থায়নে খাবার বিতরণ করেছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। রবিবার রাতে বরিশালের পেশাদার সাংবাদিকদের সামাজিক সংগঠন ‘উদ্যোগ’র নিয়মিত কার্যক্রমে একাত্মতা প্রকাশ করে নদী বন্দরে দাঁড়িয়ে থেকে নিজ হাতে তিন শতাধিক অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন তিনি।

    জেলা প্রশাসক এর পক্ষ থেকে দেয়া খাবারের আয়োজনে ছিলো সাদা ভাত, গরুর মাংস, সবজি এবং ডাল। উন্নতমানের এ খাবার পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন অসহায় মানুষগুলো।

    পাশাপাশি সরকারের প্রতিনিধি হিসেবে জেলার প্রধান এই কর্মকর্তাকে পাশে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রতিবন্ধি, মানসিকভারসম্যহিনসহ শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ।

    তারা খুব কাছে থেকেই নিজের সমস্যা এবং সহযোগিতার কথা তুলে ধরেন জেলা প্রশাসকের কাছে। এসময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নিজেও তাদের কষ্ট কথা এবং দাবিগুলো মনোযোগ সহকারে শোনেন। এসময় কাউকে হুইল চেয়ার এবং জীবিকা নির্বাহের পথ খুঁজে দিবেন বলে আশ্বস্থ করেছেন।

    এর আগে ছিন্নমূল মানুষের খাদ্যসহায়তার অংশ হিসেবে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ব্যক্তিগতভাবে নগদ ১৫ হাজার টাকা প্রদান করেন। জেলা প্রশাসক কার্যালয়ে তার দেয়া খাদ্য সহায়তার নগদ অর্থ গ্রহণ করেন ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক এস.এম জাকির হোসেন ও সাইফুর রহমান মিরন।

    এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, জ্যেষ্ঠ সাংবাদিক মুরাদ আহমেদ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক, দৈনিক মতবাদ এর সম্পাদক এস.এম জাকির হোসেন।

    এসময় আরও উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ সাংবাদিক সাইফুর রহমান মিরন, ফিরদাউস সোহাগ, রাহাত খান, প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক মিজিানুর রহমান, কাওসার হোসেন (প্রাচুর্জ রানা), দৈনিক কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার মইনুল হোসেন সবুজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক খান রুবেল,

    বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, সহ-সভাপতি সৈয় মেহেদী হাসান, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, বরিশাল ফটো সাংবাদিক পরিষদের সভাপতি কামরুজ্জামান জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক আলামিন সাগর, অনলাইন পোর্টাল বিএসএল নিউজ এর সম্পাদক মশিউর রহমান, দৈনিক দখিনের সময় পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট রিফাত আবরার, বাংলানিউজ এর মুশফিক সৌরভ, নিউজ বাংলার তন্ময় তপু প্রমুখ।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ