ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • কাদের মির্জার ৪ অনুসারী গ্রেফতার

    কাদের মির্জার ৪ অনুসারী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার ৪ অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ।   গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মো.রাকিব (২১) বসুরহাট পৌরসভা এলাকার শুভ কুমার দাস (২০) আব্দুল হাই (৪৩) ও উপজেলার চরহাজারী ইউনিয়নের আব্দুল কাইয়ুম (৩৩)।  

    শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার চরকাঁকড়া,চরহাজারী ও বসুরহাট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

    রোববার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম।   তিনি আরো জানান, বিভিন্ন সময়ে সরকারি কাজে পুলিশের সাথে খারাপ আচরণ ও গতকাল শনিবার উপজেলার হাজারী হাটে মারামারির ঘটনায় পুলিশ তাদের গ্রেফতার করে।

    এসপি মো.শহীদুল ইসলাম ইসলাম আরো বলেন, গ্রেফতারকৃত আসামিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ