ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

গৌরনদীতে ৮ দিন পরও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্রীর

গৌরনদীতে ৮ দিন পরও সন্ধান মেলেনি নিখোঁজ স্কুলছাত্রীর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নিখোঁজের ৮দিন অতিবাহিত হলেও বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী নিপা হালদারের (১২) সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে  গৌরনদী থানায় সাধারণ ডায়েরি দায়ের করা হলেও এখন পর্যন্ত  স্কুলছাত্রী উদ্ধার হয়নি।

ওই ছাত্রীর বাবা নিলকান্ত হালদার জানান, গত ১৩ নভেম্বর সকাল ৯টার দিকে তার মেয়ে নিপা হালদার স্কুলে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। এরপর নিপার সাথে থাকা মোবাইল ফোনে একাধিকবার রিং দেওয়া হলে তার মেয়ে নিপা ফোন রিসিভ করেনি। ওইদিন রাতে একাধিকবার রিং দেওয়া হলে নিপার ফোন বন্ধ পাওয়া যায়। সেইদিন থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার মেয়ে নিপার সন্ধান পাওয়া যায়নি।

 এ ব্যাপারে  গৌরনদী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। (নং-৭৮৫/১৭-১১-২০২১ইং)। গত ১৯ নভেম্বর সকালে এক ব্যক্তি ০১৮২০১০১৩৪৩ নাম্বার মোবাইল ফোন থেকে তার ভাগ্নে সৌরভ বিশ্বাসের মোবাইলে ফোন দিয়ে নিজেকে রংপুর কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত)  এমাদুল হক পরিচয় দিয়ে বলেন, আপনাদের মেয়ে নিপাকে অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পাওয়া গেছে। এ সময় এক যুবককে আটক করে থানায় রাখা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় নিপাকে উদ্ধার করে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি ভিত্তিতে নিপার অপারেশন লাগবে, তাই পনের থেকে ত্রিশ হাজার টাকার প্রয়োজন। অপারেশন জন্য জরুরি ভিত্তিতে টাকা পাঠান, নয়ত নিজেরা কেউ টাকা নিয়ে রংপুর হাসপাতালে আসেন।

এ খবর পেয়ে নিপার স্বজনরা ফোন দিয়ে ওই ব্যক্তির মোবাইল ফোনে যোগাযোগ করলে ওই ব্যক্তি নিপাকে উদ্ধার ও চিকিৎসার  বিস্তারিত ঘটনা তাদেরকে জানায়। নিপার বাবা আরো বলেন, আমরা টাকা পাঠাতে রাজি হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিপার ছবি ওই ব্যক্তিকে পাঠাতে বললে ওই ব্যক্তি ছবি পাঠাতে রাজি হয়। এরপর ওই ব্যক্তির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন