ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • যশোরে নির্বাচনী সহিংসতায় মৃত্যু : সড়ক অবরোধ, নৌকার অফিস ভাংচুর

    যশোরে নির্বাচনী সহিংসতায় মৃত্যু : সড়ক অবরোধ, নৌকার অফিস ভাংচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাফিজুর রহমান ধাবক(৪২) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি বাগআঁচড়া ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আঃ খালেকের সমর্থক খতিব ধাবকের ছেলে।

    বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আঃ খালেক ধাবক জানান, গত ১৬ নভেম্বর রাতে নৌকার চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস কবির বকুল এর সমর্থকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

    স্থানীয়রা জানান, শার্শা বাগআচড়া  ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আঃ খালেক ধাবকের সমর্থকরা বাগআচড়া সাতমাইল পশুর হাট থেকে নির্বাচনী প্রচারনায় বেড় হয়ে বাগআচড়া বায়তুল মামুন জামে মসজিদের সামনে পৌছালে বাগআচড়া ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী  ইলিয়াস কবির বকুলের সমর্থকরা তাদের ওপর হামলা  চালায়। হামলায় বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের সমর্থক মোস্তাফিজুর রহমান ধাবক সহ আরো ২ জন গুরুতর আহত হয়। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যায় মোস্তাক ধাবক।

    মোস্তাক ধাবকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আজ শনিবার সকালেই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আঃ খালেকের সমর্থকরা বাগআচড়া বাজারে জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে যান চলাচাল বন্ধ করে দেয়। এসময় নৌকার অফিস ভাংচুর করে বিক্ষোভ করে তারা।  খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে টহল ব্যবস্থা জোরদার করে।

    শার্শা থানার ওসি বদরুল আলম জানান, নির্বাচনী সহিংসতায় আহত মোস্তাক ধাবক আজ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ঢাকায়। এ ঘটনায় বাগআচড়া এলাকায় উওেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে। তবে মামলার প্রস্তুতি চলছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ