ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় বিপুল পরিমান জাটকা জব্দ

 আগৈলঝাড়ায় বিপুল পরিমান জাটকা জব্দ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এসময় জব্দকৃত জাটকা মাছের মালিক মাহিলাড়া গ্রামের বিপুল দাস পালিয়ে যায়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ জাটকা বিরোধী অভিযানে শনিবার সকালে উপজেলার গৈলা বাজারে অভিযান পরিচালনা করে একশত কেজি জাটকা মাছ জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনুর নির্দেশে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা মাছ উপজেলার পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা, গৈলা আল ফারুক এতিমখানা, ফুল্লশ্রী নুর-এ মদিনা এতিমখানা, পূর্বসুজনকাঠি দারুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানা, সুমাইয়া (রঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানা, গৈলা ছোটমনি নিবাস (বেবীহোম), ঐচারমাঠ দোয়েল বালিকা হোস্টেল, কয়েকজন গরীব অসহায় ভ্যান চালকের মাঝে বিতরণ করা হয়।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন