ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

প্রধানমন্ত্রীকে হয়তো ভুল বোঝানো হয়েছে: বহিষ্কারের পর জাহাঙ্গীর

প্রধানমন্ত্রীকে হয়তো ভুল বোঝানো হয়েছে: বহিষ্কারের পর জাহাঙ্গীর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

 


দল থেকে বহিষ্কারের ‘প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার’ কথা জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। তিনি গাজীপুর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও।

আজ শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৈঠকে উপস্থিত এক সাংগঠনিক সম্পাদক এ তথ্য জানান।

এ সিদ্ধান্তের পর জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে হয়তো ভুল বোঝানো হয়েছে বা ভুল মেসেজ দেওয়া হয়েছে। উনি সঠিকটা জানলে হয়তো কোনো দিনই ব্যবস্থা নিতেন না।’

আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। গত সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধুকে নিয়ে মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়।

সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে জাহাঙ্গীরের মন্তব্য ঘিরে স্থানীয় আওয়ামী লীগের একাংশ বিক্ষোভে ফেটে পড়ে। তাঁরা জাহাঙ্গীরের বহিষ্কার দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ১৮ অক্টোবরের মধ্যে এর জবাব দেন জাহাঙ্গীর।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন