ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • আগৈলঝাড়ায় অপহরণ মামলার আসামী গ্রেফতার

    আগৈলঝাড়ায় অপহরণ মামলার আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় পিতা-মাতাকে অচেতন করে স্কুল ছাত্রী অপহরন মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানার অফিসার ইনচার্জ মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামের সহিদ মৃধা ও তার স্ত্রী বিলকিস বেগমকে খাবার পানির সাথে ২৯ মার্চ রাতে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে তাদের অচেতন করে তাদের ৯ম শ্রেনী পড়ুয়া মেয়েকে অপহরণ করে নিয়ে যায় আবির ও তার সহযোগি রুবেল মৃধা। 

    এ ঘটনায় ছাত্রীর মা বিলকিস বেগম বাদী হয়ে ১লা এপ্রিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামী উপজেলার লখারমাটিয়া গ্রামের ওয়াজেদ আলী মৃধার ছেলে রুবেল মৃধাকে (৩৫) শনিবার রাতে এসআই আলী হোসেন নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। 

    রোববার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর পূর্বেও মামলার প্রধান আসামী গৌরনদী উপজেলার মাগুড়া গ্রামের হার”ন সিকদারের ছেলে আবির সিকদারকে গ্রেফতার করা হয়েছিল।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ