ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • সারাদেশে কম্বল দেবে সরকার

     সারাদেশে কম্বল দেবে সরকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীত মোকাবিলায় দেশের সব জেলায় কম্বল (শীতবস্ত্র) দেবে সরকার। কম্বলের জন্য প্রত্যেক জেলায় ৩ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এতে শীতবস্ত্র কিনতে মোট ব্যয় হবে ১ কোটি ৯২ লাখ টাকা।

    বুধবার (১৭ নভেম্বর) দেশের সব জেলা প্রশাসকদের (ডিসি) অনুকূলে এই অর্থ বরাদ্দ দিয়ে অফিস আদেশ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।

     

    বরাদ্দ করা অর্থ দুস্থ পরিবারের মাঝে কম্বল ও শীতবস্ত্র কিনে বিতরণ করতে হবে। অন্য কোনো খাতে বরাদ্দকৃত অর্থ ব্যয় করা যাবে না বলে জানিয়েছে অধিদপ্তর।

    অফিস আদেশে বলা হয়েছে, দেশে চলমান শীত মোকাবিলায় ৬৪ জেলায় তিন লাখ টাকা হারে সর্বমোট ১ কোটি ৯২ লাখ টাকা দুস্থ পরিবারের মধ্যে কম্বল বা শীতবস্ত্র বিতরণের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেওয়া হলো।

    আদেশে আরও বলা হয়, জেলা প্রশাসকরা কম্বল ও শীতবস্ত্র কিনে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে বিতরণ করবেন। ক্রয়ের ক্ষেত্রে পিপিএ-২০০৬ (সরকারি ক্রয় আইন) এবং পিপিআর-২০০৮ (সরকারি ক্রয় বিধি) অনুসরণ করে সংশ্লিষ্ট সকল বিধিবিধান ও আর্থিক নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ