ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • সাড়ে ৬ টাকার টিফিনে ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষকরা

     সাড়ে ৬ টাকার টিফিনে ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষকরা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৯৩টি। শিক্ষক রয়েছেন প্রায় ৪ লাখ। মানুষ গড়ার কারিগর এসব শিক্ষকদের দৈনিক টিফিন ভাতা মাত্র সাড়ে ৬ টাকা। সরকারের দেয়া এ বরাদ্দে বেজায় ক্ষুব্ধ শিক্ষকরা।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে প্রাথমিক শিক্ষকদের মাসিক টিফিন ভাতা বাবদ ২০০ টাকা করে দেওয়া হয়। দৈনিক হিসেবে যা ৬ টাকা ৬৬ পয়সা।

    শিক্ষকরা বলছেন, সামান্য এই টাকা দিয়ে নাস্তাতো দূরের কথা এক কাপ চা পাওয়া যায় না। এটাকে অসম্মান বলে মনে করেন তারা।

    বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি রাজেশ মজুমদার বলেন, আমাদের দেশে ব্যাংক, বিমাসহ অন্যান্য প্রতিষ্ঠানে লাঞ্চ ভাতা বাবদ পর্যাপ্ত টাকা দেয়া হয়। সে তুলনায় প্রাথমিকের শিক্ষকরা রীতিমতো বৈষম্যের শিকার। তাই টিফিন ভাতার পরিবর্তে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো প্রাথমিক শিক্ষকদেরও দৈনিক লাঞ্চ ভাতা দেওয়ার দাবি জানান তিনি।

    প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, অবশ্যই এই টাকা খুবই কম। বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও এটি বাড়ানোর এখতিয়ার আমাদের নেই। আমরা বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ