ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

স্বামীকে মোবাইলে জানিয়ে স্ত্রীকে পালাক্রমে তিন যুবকের ধর্ষণ

স্বামীকে মোবাইলে জানিয়ে স্ত্রীকে পালাক্রমে তিন যুবকের ধর্ষণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

নারায়ণগঞ্জে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে ইমরান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ইমরান ফতুল্লা থানার কাশিপুর হাটখোলার চৌধুরীগাঁও এলাকার সেন্টু মিয়ার ছেলে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লা থানার চর কাশিপুর ব্রিজ এলাকায় ঐ গৃহবধূ ধর্ষণের শিকার হন। ঐ ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী ।

মামলা সূত্রে জানা গেছে, ৮ মাস আগে ফতুল্লার বক্তাবলী এলাকায় পারিবারিকভাবে বিয়ে করেন বাদী। গত ৮ নভেম্বর তার স্ত্রী বাবার বাড়ি বেড়াতে যান।মঙ্গলবার সন্ধ্যায় তিনি স্বামীর বাড়ীতে ফেরার সময় চর কাশিপুর ব্রিজের সামনে ইমরান তার গতিরোধ করে। এক পর্যায়ে ঐ গৃহবধূ তার স্বামীর মোবাইলে কল দিয়ে চর কাশিপুর ব্রিজ এলাকা থেকে বাসায় নিয়ে যেতে বলেন। এরপর বাদী সেখানে গিয়ে স্ত্রীকে না পেয়ে খুঁজতে থাকেন।

আরো জানা গেছে, রাত ১০টার বাদীকে মোবাইলে কল করে জানানো হয় যে- তার স্ত্রীকে ট্রলারে তুলে দেওয়া হয়েছে। পরে তিনি নদীর ঘাটে গিয়ে স্ত্রীকে খুঁজে পান। ঐ সময় ভুক্তভোগী গৃহবধূ জানান যে- ইমরান ও তার সহযোগী ফাইয়ান, ইয়াসিন, রায়হান তাকে তুলে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এরই মধ্যে ইমরান নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন