ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

মাদারীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদানে ধীরগতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

  মাদারীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদানে ধীরগতি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 


মাদারীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দিতে দেরি হওয়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। টিকা নিতে না পেরে অনেক পরীক্ষার্থী বাড়ি ফিরে গেছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ নভেম্বর থেকে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে জেলা সদর হাসপাতালে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার দ্বিতীয়দিন সকাল থেকে পাঁচটি উপজেলার হাজারো শিক্ষার্থী টিকা নিতে আসে। তবে হাসপাতালে দক্ষ জনবল না থাকায় টিকাদানে ধীরগতি শুরু হয়। এতে অনেকেই দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে হুড়োহুড়ি করে ভেতরে প্রবেশ করতে চাইলে নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সঙ্গে পরীক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। টিকা নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে গেছে অনেক শিক্ষার্থী।

টিকা নিতে আসা কয়েকজন এইচএসসি পরীক্ষার্থী জানায়, সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়েও ভেতরে প্রবেশ করতে পারেনি তারা। স্বল্প সংখ্যক নার্স দিয়ে টিকা দেওয়ার কারনে ধীরগতি হচ্ছে। পুলিশ গেটে আটকে দেওয়ায় ধস্তাধস্তি হয়েছে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ইকরাম হোসেন জানান, প্রশিক্ষণপ্রাপ্ত মাত্র ছয়জন সিনিয়র স্টাফ নার্স দিয়ে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে। এ কারণে কিছুটা ধীরগতি সৃষ্টি হচ্ছে। ১৪ ডিসেম্বরের মধ্যে সব শিক্ষার্থীর টিকাদান কার্যক্রম সম্পন্ন করা হবে।

 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন