ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • ১০০৪ ইউপিতে ৭২ ঘণ্টার জন্য বাইক চলাচল বন্ধ

    ১০০৪ ইউপিতে ৭২ ঘণ্টার জন্য বাইক চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

     

    তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে ভোটের এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ২৬ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ২৯ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

    ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট নির্দেশনা পাঠিয়ে দিয়েছে। জেলা প্রশাসক এ নির্দেশনা বাস্তবায়নে সহায়তা করবে।

    তিনি বলেন, শুধু মোটরসাইকেল নয়, সব যন্ত্রচালিত যানবাহন ২৭ নভেম্বর মধ্যরাত থেকে ২৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।

    তবে সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবার কাজে নিয়োজিতদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

    আগামী ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

    ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, মোট ১২৩টি উপজেলার ১ হাজার ৪টি ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    এ নির্বাচনে ২০টি দল চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে। স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ৫ হাজার ২২২ জন প্রার্থী। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৪ হাজার ৪০৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০০ জন।

    সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১১ হাজার ৬০৯ জন। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রতিদ্বন্দ্বী রয়েছেন ১১ হাজার ১০৫ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৩২ জন।

    এছাড়া সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৩৭ হাজার ৬৯ জন। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রতিদ্বন্দ্বী রয়েছেন ৩৪ হাজার ৬৩২ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৩৩৭ জন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ