ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

‘মুক্তি সংগ্রামে মওলানা ভাসানী’ শীর্ষক আলোচনা শুক্রবার

‘মুক্তি সংগ্রামে মওলানা ভাসানী’ শীর্ষক আলোচনা শুক্রবার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

গণসংহতি আন্দোলনের উদ্যোগে ‘বাংলাদেশে স্বাধীনতা ও মুক্তি সংগ্রামে মওলানা ভাসানী’ শীর্ষক আলোচনা সভা এবং ‘মওলানা ভাসানীর কৃষক সমিতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন হতে যাচ্ছে।

শুক্রবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহীয় কমিটি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক আহমেদ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর এবং গ্রন্থটির সম্পাদক ও মওলানা ভাসানীর ব্যক্তিগত সচিব সৈয়দ ইরফানুল বারী প্রমুখ।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন