ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ!
  • বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট

    বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু নির্মাণে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

     

    বসুন্ধরা সিমেন্ট ও আইএইচআই-এসএমসিসি জেভির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্পে সিমেন্ট সরবরাহ চুক্তি সই হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বসুন্ধরা সিমেন্ট ও আইএইচআই-এসএমসিসি জেভির মধ্যে ওই চুক্তি সই হয়।

    স্বনামধন্য দুটি জাপানি নির্মাণ প্রতিষ্ঠান আইএইচআই (ইশিকাবাজিমা-হারিমা হেভি ইন্ডাস্ট্রিজ কো. লিমিটেড) এবং এসএমসিসি (সুমিতোমো মিতসুই কনস্ট্রাকশন কো. লিমিটেড) এর যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন ও সহজীকরণ সম্ভব হবে।

    দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক ভিআরএম প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্ট। ফ্যাক্টরি, উৎপাদন ক্ষমতা, সরবরাহ ব্যবস্থা ও সর্বোপরি গুণগতমানের নিশ্চয়তা যাচাই সাপেক্ষে বসুন্ধরা সিমেন্টেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু প্রকল্প নির্মাণ কাজে ব্যবহার করার যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে এ দুটি জাপানি প্রতিষ্ঠান।

    অনুষ্ঠানে আইএইচআই-এসএমসিসি জেভির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার শিনজি কাইফুকু, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার ইয়াসুইয়োশি ওয়াতানাবে, লিড, কিউএ/কিউসি তানজিল আহমেদ আপন এবং বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, চিফ এক্সেকিউটিভ অফিসার (বিআইডিএল-ড্রেজিং) কমোডর এম খুরশিদ মালিক (অব.), হেড অব ফাইন্যান্স (ট্রেজারার, সেক্টর বি) নূরে আলম ছিদ্দিকী, এজিএম (করপোরেট সেলস) এ কে এম লুৎফুল হক (খসরু) এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ